1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে আল মাহমুদ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
153

সিরাজগঞ্জ সদর থানার ঐতিহ্যবাহী ক্লাব একক সংঘের উদ্যোগে আল মাহমুদ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার ক্লাব প্রাঙ্গণে সদর থানার ১০টি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন একক সংঘের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার, সাবেক সাধারণ সম্পাদক এড. নাজমুল, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেকসহ একাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

একক সংঘের সহ-সভাপতি তানভীর মাহমুদ পলাশ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সহ-ক্রীড়া সম্পাদক জুনায়েদ হোসেন সবুজসহ অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
১) আগামী মাসে টুর্নামেন্ট শুরু হবে।
২) সদর থানার প্রতিটি ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
৩) ইউনিয়নভিত্তিক উপযুক্ত মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
৪) শুধুমাত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা অংশ নিতে পারবেন, তবে কাওয়াখোলা ও মেছড়া ইউনিয়নের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল থাকবে।
৫) আগামী শনিবার সকাল ১১টায় পুনরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সার্বিক সহযোগিতার জন্য সহ-সভাপতি তানভীর মাহমুদ পলাশকে বিশেষভাবে ধন্যবাদ জানান ক্রীড়া সম্পাদক মো. আশরাফুল আলম আলীম।

01

02

Tags:

153
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত