1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
250

পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রাত ২টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত চলতে থাকে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষে বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ বাসিন্দারা। সংঘর্ষের খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশি টহল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘মিরপুর মহল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। উভয় পক্ষের অভিভাবকদের অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক করা হয়েছে।’

কেউ আইন নিজের হাতে তুলে নিলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় বুধবার রাত পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

01

02

Tags: , , ,

250
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত