1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

যমুনার পানি আরও ৪-৫ দিন বাড়তে পারে, তবে বন্যার ঝুঁকি নেই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
264

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা চার দিন ধরে বাড়ছে। তবে বর্তমানে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮০ মিটার। গত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার। তবে নদীর পানি এখনও বিপৎসীমার এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, এর আগের তিন দিনে হার্ডপয়েন্টে পানির উচ্চতা যথাক্রমে ৭, ৫ ও ৬ সেন্টিমিটার করে বেড়েছিল।

অন্যদিকে কাজীপুরের মেঘাই পয়েন্টেও গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার। বর্তমানে সেখানে যমুনার পানি বিপৎসীমার ১ দশমিক ৫৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের তিন দিনে এই পয়েন্টে যথাক্রমে ৭, ৪ ও ৭ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছিল।
উজান থেকে ঢলের পানি আসা অব্যাহত থাকায় নদীর পানির চাপ কিছুটা বেড়েছে। তবে তীরবর্তী নিম্নাঞ্চলে এখনো আশঙ্কাজনক কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গত জুন মাস থেকেই যমুনার পানি ওঠানামা করছে। কয়েক দিন ধরে কমার পর গত চার দিন ধরে আবার ধীরগতিতে পানি বাড়ছে।

তিনি বলেন, আবহাওয়া ও উজানের পরিস্থিতি বিবেচনায় আগামী চার থেকে পাঁচ দিন পানি আরও কিছুটা বাড়তে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপাতত পানি বিপৎসীমা অতিক্রম করা বা লোকালয় প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

01

02

Tags: ,

264
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত