1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
161

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অংশ নিয়েছেন। প্রযুক্তিনির্ভর এ কার্যক্রমের মাধ্যমে তাঁদের প্রাপ্য অর্থ সরাসরি দেওয়ার প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

জেলা প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানঅনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ EFT ও iBAS++ পদ্ধতিতে সরাসরি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত, স্বচ্ছ ও সহজতরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রমের জন্য ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় শনিবার সারাদেশে ৭০ হাজার ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে অবসরভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জেরও উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় এসেছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানজেলা প্রান্তের অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার ও জাতি গঠনে ভূমিকা রাখা শিক্ষক-কর্মচারীদের অবসরজীবনে প্রাপ্য অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরাসরি EFT ও iBAS++ পদ্ধতিতে অর্থ প্রদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা দেওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসরজীবনে প্রাপ্য সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সিরাজগঞ্জ থেকে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এ কার্যক্রমে অংশগ্রহণ জেলার শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

01

02

Tags: ,

161
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত