1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

উল্লাপাড়া বিএনপির সাবেক সদস্য সচিবের সব পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি
187

চাঁদাবাজি ও মারামারির পৃথক মামলায় জড়িত থাকার অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা বহাল থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলা এবং চাঁদাবাজির অভিযোগে করা আরেকটি মামলায় আজাদ হোসেনের সম্পৃক্ততার বিষয়টি জেলা বিএনপির নজরে আসে। একই সঙ্গে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও ওঠে। এসব ঘটনায় গত ২৬ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে আজাদ হোসেন জেলা বিএনপির কাছে লিখিত জবাব দেন। তবে তার দেওয়া ব্যাখ্যা জেলা বিএনপি সন্তোষজনক মনে করেনি। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার সব পদ স্থগিত করা হয়। চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে আজাদ হোসেনের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই একই ঘটনায় উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককেও কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। তাদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। আজাদ হোসেনের বিরুদ্ধে মারধরের মামলার পাশাপাশি চাঁদাবাজির মামলার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে, গত ২৭ জুলাই উল্লাপাড়া মডেল থানা পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করে। পরদিন ২৮ জুলাই সকালে আদালতে হাজির করা হলে তাদের জামিন মঞ্জুর হয়।

01

02

Tags: , ,

187
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত