1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

এনডিপিতে মাসিক সমন্বয় সভা, কর্মকর্তা-কর্মীদের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
119

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচির মাসিক সমন্বয় সভা ও কর্মকর্তা-কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনডিপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন অপারেশন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পরিচালক আ ন ম জুবায়ের খান, মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, উপপরিচালক (এমঅ্যান্ডই) কাজী মাসুদুজ্জামান, সহকারী পরিচালক (নিরীক্ষা) কে এম জাহাঙ্গীর আলম, উপপরিচালক মো. সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক কে এম শহিদুল ইসলাম।

সভায় মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচির চলমান কার্যক্রমের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাহী পরিচালকসহ অন্যান্য বক্তারা সদস্যসেবা আরও উন্নত করা, কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও টেকসইভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্প্রতি অপারেশন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় আ ন ম জুবায়ের খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ ছাড়া মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচির উন্নয়ন ও সাফল্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, কর্মীদের অবদানের যথাযথ স্বীকৃতি তাদের কর্মোদ্যম ও দায়িত্ববোধ আরও বাড়াবে এবং এনডিপির উন্নয়ন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

01

02

Tags:

119
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত