1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ। ছবি: সংগৃহীত
77

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালিকরা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাচাই-বাছাই করে ফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।

অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া আবু হা‌নিফ না‌মের এক ফোন মালিক বলেন, ‘মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর সেটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোন ফিরে পাওয়ায় আমি আনন্দিত। এ জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান বলেন, ‘হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার ইউনিট নিয়মিতভাবে কাজ করছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো ফোন উদ্ধারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশ কার্যকর ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ এবং সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

01

02

Tags: , ,

77
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত