1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের সেমিফাইনালে সিরাজগঞ্জ

নাজমুল ইসলাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর চূড়ান্ত পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ জেলা দল।

আগামী ২০ জুন শনিবার ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে জামালপুর জেলার মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

গ্রুপপর্বে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে শেষ চার নিশ্চিত করে সিরাজগঞ্জ। শেষ ম্যাচে পিরোজপুর জেলাকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় সেমিফাইনালে উঠেছে দলটি। ওই ম্যাচে আব্দুল আহাদ, মোরসালিন ও লিমনের গোল সিরাজগঞ্জকে বড় জয় এনে দেয়।

দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ মাহবুব আলম পিয়ার। তবে সেমিফাইনালকে সহজভাবে নিতে নারাজ তিনি। সিরাজগঞ্জ ইনফোর সঙ্গে আলাপকালে পিয়ার বলেন, “এ পর্যন্ত ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। প্রতিটি ম্যাচে তারা পরিকল্পনা অনুযায়ী নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত যা করেছি, তা অতীত। সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জামালপুরের বিপক্ষে।”

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন সিরাজগঞ্জের এই কোচ। তাঁর ভাষ্য, “জামালপুর ভালো দল। তারা সেমিফাইনালে এসেছে যোগ্যতা দিয়েই। কিন্তু আমাদের ছেলেদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। আমরা প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলাটা খেলতে চাই। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফাইনালে ওঠা সম্ভব।”

সিরাজগঞ্জের ফুটবলে দীর্ঘদিন ধরে কাজ করা পিয়ার মনে করেন, এই টুর্নামেন্ট জেলার তরুণ ফুটবলারদের জন্য নিজেদের মেলে ধরার বড় মঞ্চ। তিনি বলেন, “সিরাজগঞ্জে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। এই টুর্নামেন্টে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। আমি চাই ছেলেরা চাপমুক্ত থেকে খেলুক এবং জেলার মানুষের প্রত্যাশার প্রতিদান দিক।”

অন্য সেমিফাইনালে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে মাগুরা ও মৌলভীবাজার জেলা। দুটি সেমিফাইনালের বিজয়ী দল খেলবে ফাইনালে।

সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের আশা, তরুণদের এই দলটি আরও একটি জয় তুলে নিয়ে জাতীয় আসরের ফাইনালে জায়গা করে নেবে। সেই লক্ষ্যেই এখন প্রস্তুতি নিচ্ছেন কোচ মাহবুব আলম পিয়ার ও তাঁর দল।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত