1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচে বিবাহিতদের জয়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
139

সিরাজগঞ্জের রায়পুর ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ২-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় শহরের সরকারি শিশু পরিবার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

প্রথমার্ধে দু’দলই একাধিক আক্রমণ করলেও কোনো গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ নেয় বিবাহিত একাদশ। টানা দুটি গোল করে তারা জয় নিশ্চিত করে। ম্যাচজুড়েই ছিল দর্শকদের উৎসাহ ও চিৎকার, যা খেলার উত্তেজনা বাড়িয়ে দেয় বহুগুণ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। এই আয়োজন প্রমাণ করে সিরাজগঞ্জের মানুষ খেলাধুলা ও সামাজিক সম্প্রীতির পক্ষে কতটা আগ্রহী। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, পৌর বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, ধানবান্ধি ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাইবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, ছাত্রনেতা জিসান সরদার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সেজান সরদার, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন এবং রানারআপ দলকে শুভেচ্ছা জানান।

01

02

Tags: ,

139
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত