1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

ভাতা-কার্ড দেওয়ার নামে ১০-১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নে সরকারি ভাতা, অনুদান ও বিভিন্ন ধরনের কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১১ আগস্ট) সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মো. আব্দুল আলিম ও মোছা. ফরিদা বেগম সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, কার্ড ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা করে নেন। এভাবে দুই গ্রামসহ আশপাশের এলাকা থেকে প্রায় ১০-১২ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও অনেকেই প্রতিশ্রুত সরকারি সুবিধা পাননি। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। টাকা ফেরত চাইলে মারধর এবং বাড়িঘর উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের টাকা ফেরত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি থানায়ও অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

সরকারি ভাতা, অনুদান, কার্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত