সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলে দায়িত্ব পালন করা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলামকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। তার সঙ্গে এএসপি পদমর্যাদার আরও ছয় কর্মকর্তাকেও সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের এএসপি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিরাজগঞ্জের আগে তিনি কোন কোন জেলায় দায়িত্ব পালন করেছেন, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। বাধ্যতামূলক অবসর পাওয়া সাত কর্মকর্তাবাধ্যতামূলক অবসর পাওয়া সাত কর্মকর্তা হলেন র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন। সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থাসরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় জনস্বার্থে কোনো সরকারি কর্মচারীকে অবসর দেওয়ার বিধান রয়েছে। সেই ধারার বিধান অনুযায়ী সাত কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
138
সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলে দায়িত্ব পালন করা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলামকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।
তার সঙ্গে এএসপি পদমর্যাদার আরও ছয় কর্মকর্তাকেও সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের এএসপি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিরাজগঞ্জের আগে তিনি কোন কোন জেলায় দায়িত্ব পালন করেছেন, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসর পাওয়া সাত কর্মকর্তা
বাধ্যতামূলক অবসর পাওয়া সাত কর্মকর্তা হলেন র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।
সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় জনস্বার্থে কোনো সরকারি কর্মচারীকে অবসর দেওয়ার বিধান রয়েছে। সেই ধারার বিধান অনুযায়ী সাত কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।