1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

দুদকের মামলায় হেনরীর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
137

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন হেনরীর আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হন জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি হত্যা মামলার অভিযোগে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পরে ২৩ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হেনরীর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় চলতি বছরের ১৩ জানুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হেনরী দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগপত্রে বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত এসব সম্পদের অবৈধ উৎস আড়াল করতে তিনি মানিলন্ডারিংয়ের মতো অপরাধেও জড়িত ছিলেন।

01

02

Tags:

137
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত