1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
1066

সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তিনি বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ১৫৭ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তার এ পদোন্নতিতে সিরাজগঞ্জের শিক্ষা অঙ্গন, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

দীর্ঘ প্রশাসনিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আবু সাঈদ মো. কামরুজ্জামানের। সর্বশেষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তার এই পদোন্নতিকে সিরাজগঞ্জের জন্য গর্বের অর্জন হিসেবে দেখছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

01

02

Tags:

1066
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত