1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

টেকসই শিল্প অবকাঠামো গড়তে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে এডিবি-ইআরডি প্রতিনিধি দল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
238

টেকসই ও আন্তর্জাতিক মানের শিল্প অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড (এসইজেডএল) পরিদর্শন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কর্মকর্তাদের ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ভবিষ্যতমুখী, পরিবেশবান্ধব ও টেকসই শিল্পনগরী গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), পয়োনিষ্কাশন শোধনাগার (এসটিপি), সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সমন্বিত পানি সরবরাহ নেটওয়ার্ক, ৩০ মেগাওয়াট ক্যাপটিভ সৌরবিদ্যুৎ প্রকল্প, শ্রমিকদের আবাসন ও সামাজিক অবকাঠামো এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই শিল্পায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রতিনিধি দলে এডিবির কান্ট্রি ইকোনমিস্ট চন্দন সাপকোটা, সিনিয়র প্রজেক্ট অফিসার (ট্রান্সপোর্ট) মো. হুমায়ুন কবির, সিনিয়র ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড অ্যাগ্রিকালচার স্পেশালিস্ট মো. আবুল বাশের, ইকোনমিকস অফিসার মো. রবিউল ইসলাম রবি, অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার (এনার্জি) মাশিউর রহমান, অ্যাসোসিয়েট ফাইন্যান্স অফিসার মো. শহিদুল আলম, সিনিয়র অপারেশনস অ্যাসিস্ট্যান্ট নাশিয়াত এ. চৌধুরী, পাবলিক সেক্টর ইকোনমিস্ট (পরামর্শক) তাসনিম আলম এবং ইকোনমিস্ট (পরামর্শক) আফিয়া মুবারশিরা তিয়াশা উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ এবং সিনিয়র সহকারী সচিব মেরিনা সুলতানা।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হুমায়ুন কবির, চিফ অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স অ্যান্ড অপারেশনস অফিসার (সিএএইচআরও) নেসার আহমেদ জুলিয়াস এবং জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকিউরমেন্ট) আনোয়ারুল হক মণ্ডল।

সভায় অংশগ্রহণকারীরা পরিবেশগত টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো, নির্ভরযোগ্য ইউটিলিটি সেবা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে একমত হন।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড কর্তৃপক্ষ এডিবি ও ইআরডির প্রতিনিধি দলকে তাদের গঠনমূলক মতামত, মূল্যবান পরামর্শ এবং অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিদের সঙ্গেও যৌথভাবে শিল্প বিনিয়োগ ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

01

02

Tags:

238
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত