1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
239

সিরাজগঞ্জে পণ্যের মোড়কে লেবেল ও মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি মিলের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা শহরের চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোজ্যতেল, সরিষা ও ডাল মিলে তদারকি করা হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক লেবেল ও মূল্যতালিকা না রাখাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো. জিহাদকে ১০ হাজার টাকা এবং মেসার্স ছালাম অয়েল মিলের মালিক মো. আবদুস ছালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

01

02

Tags: ,

239
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত