1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
266

বাঙালি মুসলিম পুনর্জাগরণের অন্যতম অগ্রদূত, কবি, সাহিত্যিক ও সমাজসংস্কারক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মবার্ষিকী আজ (১৩ জুলাই)। ১৮৮০ সালের ১৩ জুলাই তৎকালীন পাবনা জেলার (বর্তমান সিরাজগঞ্জ) বাণীকুঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। জন্মস্থান সিরাজগঞ্জের প্রতি ভালোবাসা থেকেই নিজের নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেছিলেন।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী শুধু সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন বাঙালি মুসলিম সমাজের জাগরণের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি বিজ্ঞানচর্চা, মাতৃভাষা, আধুনিক শিক্ষা এবং নারীশিক্ষার পক্ষে নিরন্তর লেখালেখি ও জনমত গড়ে তোলেন। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

মাত্র ১৯ বছর বয়সে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘অনল-প্রবাহ’ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। গ্রন্থটিতে স্বাধীনতার চেতনা ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা থাকায় তাকে কারাবরণ করতে হয়। ইতিহাসবিদদের মতে, ব্রিটিশবিরোধী স্বাধীনতার আহ্বান জানিয়ে কারাবন্দী হওয়া প্রথম দক্ষিণ এশীয় কবি ছিলেন তিনি।

সিরাজীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও ছিল সক্রিয় অংশগ্রহণ। বলকান যুদ্ধের সময় তিনি উসমানীয় সাম্রাজ্যের জন্য চিকিৎসা সহায়তা পাঠাতে ভূমিকা রাখেন এবং বাংলায় খিলাফত আন্দোলন গড়ে তুলতেও অবদান রাখেন। তার জীবদ্দশায় ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে ৮২ বার ১৪৪ ধারা জারি করেছিল, যা তার প্রভাব ও জনপ্রিয়তারই প্রতিফলন।

সাহিত্যজীবনে তিনি কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘অনল-প্রবাহ’, ‘রায়-নন্দিনী’, ‘তারাবাঈ’, ‘ফিরোজা বেগম’, ‘নূরউদ্দীন’, ‘প্রেমাঞ্জলি’ এবং ‘স্পেন বিজয় কাব্য’।

১৯৩১ সালের ১৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। জন্মবার্ষিকীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন তার অবদান স্মরণ করছে। বিশেষ করে সিরাজগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে এই প্রথিতযশা কবি ও সমাজসংস্কারককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

01

02

Tags: , , ,

266
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত