1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জেলা প্রশাসক
205

জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকির লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি সদর উপজেলার ৮ নম্বর কাওয়াখোলা ইউনিয়ন পরিষদ, মেছড়া ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় সেবার মান, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।

এ ছাড়া জেলা প্রশাসক মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে জনসেবার গুণগত মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

01

02

Tags:

205
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত