1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
263

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় সিরাজগঞ্জসহ সারাদেশের বাজার থেকে ৪টি প্রতিষ্ঠানের ৮টি ভেরিয়েন্টের পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তাই এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে এবং কেনার আগে পণ্যের তথ্য যাচাই করতে ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, পরীক্ষায় কোনো কোনো পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানমাত্রার ব্যত্যয় পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যগুলো হলো:

  • ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেস এর আমের আচার (ব্যাচ নম্বর: এফজিএমপি২০০জি০৪২৬)। এতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে।
  • কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বেলিসিমো রটোন্ডো হাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম (ব্যাচ নম্বর: ২৬০৫০১০১এ)। এতে টোটাল মিল্ক সলিড নন-ফ্যাটের পরিমাণ বাংলাদেশ মানের চেয়ে বেশি পাওয়া গেছে।
  • অলিভ বাংলাদেশ লিমিটেড এর পাঁচটি প্রসাধনী পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অনুজীব শনাক্ত হয়েছে। এগুলো হলো:
    • লাবণ্য মিল্ক স্কিন লোশন (ব্যাচ: ২৯৬১১০৪এ)
    • লাবণ্য এলোভেরা স্কিন লোশন (ব্যাচ: ২৯৬১২০৪এ)
    • অলিভ ও লাবণ্য ফেসওয়াশ মোরিংগা+মাচা (ব্যাচ: ২৯৫১৪০৪এ)
    • অলিভ ও লাবণ্য ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ (ব্যাচ: ২৯৫১২০৪এ)
    • লাবণ্য এলোভেরা শ্যাম্পু (ব্যাচ: ২৯২১৩০৪এ)
  • ডেকো ফুডস লিমিটেড এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাংগো ও অরেঞ্জ সফট ড্রিংক পাউডার (ব্যাচ নম্বর: ১৩৩)। এতে বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া এসব পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা এবং বাজার থেকে এসব পণ্য দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। সংস্থাটি জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হবে। নির্দেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। তাই ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার চোখে পড়লে দ্রুত সংস্থাটিকে জানাতে আহ্বান জানান।

01

02

Tags:

263
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত