1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
111

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ‘আশা’ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে যুব নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় ইয়ুথ ক্লাবের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল করিম সেখ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এবং পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহ-সভাপতি রঞ্জিত কুমার সেন।

প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন ইয়ুথ লিডার মৃদুল কান্তি সেন, শাকিলা ইসলাম ইভা এবং এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

কর্মশালায় নেতৃত্বের ধারণা, কার্যকর নেতৃত্বের গুণাবলি ও ভূমিকা, স্বেচ্ছাসেবী নেতার দায়িত্ব, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের কৌশল, সামাজিক সমস্যা মোকাবিলা, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, সভা পরিচালনার কৌশল, সভার কার্যবিবরণী ও প্রতিবেদন প্রণয়ন এবং বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় যুব নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

01

02

Tags:

111
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত