1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
172

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটিকে ‘সিরাজগঞ্জ মডেল’ হিসেবে উল্লেখ করে দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এ উদ্যোগ সম্প্রসারণের আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসন জানায়, বিদ্যুতের ওপর চাপ কমানো, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনের পথে সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

01

02

Tags: ,

172
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত