1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের চর অঞ্চলে দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলার চর অঞ্চলের ১৫টি দুঃস্থ পরিবারের মাঝে ৩০ টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র অর্থায়নে ও সমতা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (২ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী চায়না বাঁধ ২ প্রাঙ্গণে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী।

ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী রোকনী ও পরিচালনা করেন, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলী খান, কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম, সমতা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, কার্যকরী সদস্য মনিরুজ্জামান রোকনীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভা শেষে চর অঞ্চলের ১৫টি দুঃস্থ পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

01

02

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত