1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
76

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা, অধিকার ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে কমিউনিটি পরামর্শ ও সুরক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) Riverbank Erosion Assistance for Community Healing (REACH) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চরগিরিশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন ও উপপরিচালক (অডিট ও M&E) কাজী মাসুদুজ্জামান।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি Safeguarding, Compliance, Accountability এবং কমিউনিটির নিরাপত্তা ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নদীভাঙনের আগে ও পরে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ঝুঁকি, প্রয়োজনীয় সহায়তা, সুরক্ষা ব্যবস্থা এবং প্রকল্পের মাধ্যমে দেওয়া সহায়তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।

সভা শেষে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের বাড়িতে ফিল্ড ভিজিট ও সরেজমিন পরিদর্শন করা হয়। বিকাশের মাধ্যমে দেওয়া আর্থিক সহায়তা উপকারভোগীরা কীভাবে ব্যবহার করছেন, তা পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হয়।
কাজীপুর নদী ভাঙন
এ সময় সহায়তার ব্যবহার, উপকারভোগীদের বর্তমান প্রয়োজন এবং সহায়তা পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি মতামত নেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের সহায়তা তাদের জীবনযাত্রায় কী ধরনের ইতিবাচক ভূমিকা রাখছে, তা পর্যবেক্ষণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের ফলোআপ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

76
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত