1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের কৃতি মানুষ ফজলে লোহানীকে নিয়ে প্রেস ক্লাবে স্মরণসভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
161

বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তাঁর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও কলামিস্ট ড. মাহবুব উল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান সম্পাদক মোহাম্মদ শাহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব মোঃ মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন লেখক ও যোগাযোগ বিশেষজ্ঞ সাকিব লোহানী। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ (বিএসপি)।
ফজলে লোহানী স্মরণসভা

সভায় বক্তারা বলেন, ফজলে লোহানী ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি টেলিভিশনকে কেবল বিনোদনের মাধ্যম নয়, সামাজিক সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর উপস্থাপনায় জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন” ১৯৭০ ও ৮০ দশকের বাংলাদেশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

ফজলে লোহানী ১৯২৮ সালের ১২ মার্চ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবু লোহানী ছিলেন “বেঙ্গল মুসলিম লিটারারি সোসাইটি”-র অন্যতম বুদ্ধিজীবী এবং মাতা ফাতেমা লোহানী ছিলেন শিক্ষিকা। পরিবারে ছোট ভাই ফজলে লোহানী, বড় ভাই ফতেহ লোহানী ও বোন হুসনা বানু খানম— সবাই ছিলেন সংস্কৃতি ও সাহিত্য জগতের উজ্জ্বল নাম।

১৯৪৯ সালে তিনি Pakistan Observer-এ যোগ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক সংবাদ ও Pakistan Post-এ কাজ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাঁর রচিত “একুশের কবিতা” সুরারোপ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী খান আতাউর রহমান।

ফজলে লোহানী

ফজলে লোহানী

১৯৫৩ সালে তিনি আগত্মা নামের একটি সাহিত্য ও ব্যঙ্গধর্মী পত্রিকা প্রকাশ করেন, যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে। কিন্তু ১৯৫৫ সালে পাকিস্তান সরকার পত্রিকাটি নিষিদ্ধ করে।

এরপর যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি বিবিসিতে কাজ করেন এবং সেখানে ইংরেজ স্ত্রী এলিজাবেথ হজিন্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাধীনতার পর দেশে ফিরে তিনি সমাজ ও রাজনীতিতে সক্রিয় হন, বিশেষ করে মওলানা ভাসানীর কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

ফজলে লোহানীর লেখা ও সম্পাদিত বই ও প্রতিবেদনগুলো আজও সাংবাদিকতা ও সাহিত্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।

বক্তারা বলেন, “ফজলে লোহানী ছিলেন এক অসাধারণ সংগঠক, চিন্তক ও সংস্কৃতিচর্চার অগ্রদূত। তিনি যে মানবিকতা, রসবোধ ও সাহসিকতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা আজও প্রাসঙ্গিক।”

সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

01

02

Tags:

161
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত