1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন
                   
                       

সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
117

চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিট। সংস্থাটির উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সুইস রেডক্রসের অর্থায়নে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি টি. এ. হামিদ তানহা, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, কার্যনির্বাহী কমিটির সদস্য এস. এম তানভীর মাহমুদ পলাশ, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান রাসেল, প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম রিংকু, অফিসার তাজুল ইসলাম তাজসহ যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত