1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

কামারখন্দে ২ বাড়ি থেকে ৭ গরু চুরি

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
এই গোয়াল থেকেই চুরি হয়েছে গরু। ছবি: সংগৃহীত

জেলার কামারখন্দ উপজেলায় একই রাতে দু’টি বাড়ি থেকে সাতটি গরু নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। চুরির পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে রাত প্রায় ৩টার দিকে গরু ব্যবসায়ী নাসির মণ্ডলের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভোর ৪টার দিকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য বজলুর রহমানের বাড়িতে হানা দিয়ে একটি গাভী ও একটি ষাঁড় নিয়ে পালিয়ে যায় একই চক্র।

বজলুর রহমান জানান, ভোরে গোয়ালঘর থেকে শব্দ পেয়ে বাইরে বের হয়ে একটি নীল রঙের পিকআপে গরু তোলা দেখতে পান। তিনি চিৎকার করলে ৩-৪ জনের চোরের দল দ্রুত পিকআপ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অন্যদিকে নাসির মণ্ডল বলেন, ‘রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।’

খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্র পিকআপ ব্যবহার করে গরুগুলো চুরি করেছে।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, ‘খবর পাওয়ার পর পরই পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত