1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
94

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার, সার, বেকারি পণ্য, ডিম ও কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রসিদ না থাকা, অবৈধভাবে বেকারি পণ্য উৎপাদন ও লেবেল না থাকা এবং অনুমোদনহীন দস্তা সার বিক্রির অভিযোগে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক গোলবাহার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোহাম্মাদীয়া হোম কেকের মালিক শাহীন চকদারকে ৫ হাজার টাকা এবং মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক রেজাউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বেকারি পণ্যের অবৈধ উৎপাদন ও লেবেল না থাকা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া গ্যাস সিলিন্ডার মজুদ ও সার বিক্রির ক্ষেত্রেও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

তিনি আরও বলেন, অভিযানে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

94
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত