1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ঘরবাড়ি মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি পেল ৬০ মেধাবী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা কম খরচে বেশি লাভ, সিরাজগঞ্জে বাড়ছে আদা চাষ

সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে সদস্য হলেন যারা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
289

সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাছুদ রানা ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নারী উদ্যোক্তা হুসনে আরা জলি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইনজীবী রুহুল আমিন সিদ্দিকী খসরু, সহকারী শিক্ষক তানজিলা খাতুন।

জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন স্বাক্ষরিত এক আদেশে চলতি বছরের ২৫ জানুয়ারি এ সংক্রান্ত স্মারক জারি করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য আরিফুল ইসলাম, ব্যবস্থাপক এস এম কবির উদ্দিন, আইনজীবী তাজ উদ্দিন, সাংবাদিক মোহা. আরিফুল গণি সরকার লিমন, মানবাধিকার কর্মী অমিত কুমার ঘোষ, আইনজীবী নাদিম ইবনে মোস্তফা, উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, সাংবাদিক মো. আব্দুল মালেক এবং জেলা মডেল মসজিদের ইমাম মো. তরিকুল ইসলাম।

এই কমিটির কার্যক্রম সিরাজগঞ্জ সদর উপজেলা ও জেলার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকবে। কমিশন কর্তৃক জারিকৃত ‘গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (২০১৬ পর্যন্ত সংশোধিত)’ অনুযায়ী কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং চলতি মাসের ৮ ফেব্রুয়ারি নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করবে। এ কমিটির মেয়াদ হবে তিন বছর।

01

02

Tags: ,

289
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত