1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

যমুনার তীব্র স্রোতে চৌহালীর ৭ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
যমুনার তীব্র স্রোতে চৌহালীর ৭ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন
540

সিরাজগঞ্জের যমুনার তীব্র স্রোতে চৌহালীর ৭ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি মুহুর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভাঙ্গনরোধে দ্রুত তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে স্থল ইউনিয়ন বাসির আয়োজনে নদীর তীরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী ও পেশার সহস্রাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে ডান তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। উত্তরে ছোট চোহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলী জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙ্গন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালসহ বসতভিটা ও স্থাপনা। বিভিন্ন দপ্তরে বলেও বাঁধ নির্মাণ বা ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

পাঁচবারের নারী ইউপি সদস্য সালমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে এনায়েতপুর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন বেপারী, ইউপি সদস্য হাসান আলী, নজরুল ইসলাম, স্থল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হারান সরকার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব আল আমিন ভূইয়া, থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাসমত আলী হাসু, ছাত্রদলের আহম্মদ আলী ও ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সন্তেষ আলী ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।

দ্রুত স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি।

01

02

Tags: ,

540
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত