জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালিত তিন মাস মেয়াদি ‘মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) এনডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির উপ-পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) আবু নাঈম মো. জুবায়ের খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ তিন মাসের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতামত শুনে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘমেয়াদি ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এনডিপি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. সাখাওয়াত হোসেন। এ সময় এনডিপির সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. বেলাল হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
12
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালিত তিন মাস মেয়াদি ‘মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) এনডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির উপ-পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) আবু নাঈম মো. জুবায়ের খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ তিন মাসের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতামত শুনে সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘমেয়াদি ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এনডিপি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. সাখাওয়াত হোসেন।
এ সময় এনডিপির সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. বেলাল হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।