1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন ৪ দিনের সফরে ৩ জেলায় যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সিরাজগঞ্জের মতিন সজীব

মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
240

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে অবস্থিত বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের ১৫ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে এম এ মতিন সজীব সভাপতি এবং মো. নূর মোক্তার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে পাঠাগার কক্ষে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি টি এম রিয়াদ রাশেদীন ও মো. রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মাসুম, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ক্রীড়া, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলম শেখ এবং দপ্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আমিনুল ইসলাম তুষার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাসেল মো. সাইফুর রহমান, মো. জাহিদুল ইসলাম (জাহিদ সুবহান), মো. আমান উল্লাহ, মো. নোমানুর ইসলাম আকাশ, মো. ফরিদুল ইসলাম (সুমন রাজ সরকার) ও গোলাম রেজা-ই-রাব্বী।

সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মো. আব্দুল মান্নান ও শাহ মো. ফয়সাল হায়দার রুবেল, প্রতিষ্ঠাতা সহসভাপতি মো. সালাহউদ্দিন সালাম, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন জুয়েল, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মো. বিজয় হোসেন আলহাজ্ব এবং সদস্য মো. মোজাম্মেল শেখ, মো. মামুন শেখ ও মো. মেনহাজ উদ্দিন।

‘বই পড়ি আলোকিত সমাজ গড়ি’ স্লোগান নিয়ে পাঠাগারটি সিরাজগঞ্জের মাহমুদপুর এলাকায় পাঠাভ্যাস ও জ্ঞানচর্চায় কাজ করছে।

01

02

Tags: ,

240
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত