1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
36

সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৭৪৮ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপগুলোর পাশাপাশি মহাসড়কেও জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

জেলা পুলিশ সূত্র জানায়, পূজাকে ঘিরে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা তদারকি করছেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তাদের ভাষ্য, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনে দর্শনার্থীদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

পূজা উদযাপন ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা পূজা পরিচালনা কমিটির সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, ‘উৎসব যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসক (ডিসি) আমাদের সঙ্গে সমন্বয় সভা করেছেন। এ ছাড়া মন্ত্রীও সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন। প্রশাসনের আন্তরিকতায় আমরা আশাবাদী, এবারের পূজা অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন হবে।’

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, নয়টি উপজেলার ৫৬২টি পূজামণ্ডপে সার্বক্ষণিক ৭৪৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ দলও কাজ করছে।

পূজার শেষ দিন পর্যন্ত এই নিরাপত্তাব্যবস্থা বজায় থাকবে বলে জানান পুলিশ সুপার।

01

02

Tags: , ,

36
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত