1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন ৪ দিনের সফরে ৩ জেলায় যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সিরাজগঞ্জের মতিন সজীব

‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত
108

শহিদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছিল। তার রক্ত বৃথা যায়নি, বরং এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে শহিদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘জেহাদের মৃত্যুর পর তার লাশ ছুঁয়ে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাকর্মীরা এরশাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নিয়েছিলেন। পরবর্তী সময়ে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে সেই আন্দোলন সফল হয়।’

তিনি আরও বলেন, ‘শহিদ জেহাদের স্মৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন।’ তার ভাষ্য, ‘বিগত ১৭ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।’ গণতন্ত্র রক্ষায় বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে শহিদ জেহাদ স্মরণে বৃক্ষরোপণ করা হয়।

01

02

Tags: , ,

108
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত