1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

মানবিক ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
মানবিক ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
134

সিরাজগঞ্জে সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহরের নতুন ভাঙ্গাবাড়ী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এ আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ

মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ

অনুষ্ঠানে সুখ পাখি সংগঠনের পরিচালক শেখ রজবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি সেফটি বার্ড হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস। মানবিক ফাউন্ডেশনের অ্যাডমিন আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুখ পাখি সংগঠনের সদস্য রাসেল আহমেদ, স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান ইমন।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মানবিক ফাউন্ডেশন জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করে আসছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ২০২১ সালে মাত্র তিনজন সদস্য নিয়ে মেহেদী হাসান ইমন মানবিক ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন। বর্তমানে নয়জন সদস্য নিয়ে সংগঠনটি জেলার বিভিন্ন উপজেলায় সেবামূলক কাজ পরিচালনা করছে।

01

02

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত