1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির ‘২৫ বছর পূর্তি’ উপলক্ষে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়। কার্নিভালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১২ বছরের ৩২ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ক্রিকেট কার্নিভালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১২ বছরের ৩২ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়।

বিসিবির সিরাজগঞ্জ জেলা ক্রিকেট প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ১০ ওভারে দুই ইনিংসের খেলায় পর্যায়ক্রমে ৩২ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নিয়ে ক্রিকেট উৎসবে মেতে ওঠে।

প্রধান অতিথি হিসেবে ৩২ জন ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম, বিসিবির ক্রিকেট প্রশিক্ষক আবদুল্লাহ আল মামুন, ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ, শারীরিক শিক্ষক মোখলেসুর রহমান, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ।

দশম দেশ হিসেবে ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ।

১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় নিজেদের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়েছিল বাংলাদেশ।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত