1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহজাদপুর মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহজাদপুর মহাসড়ক অবরোধ
397

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহজাদপুর মহাসড়ক অবরোধ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন, দ্রুত ক্যাম্পাস নির্মাণ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নাগরিকরা।

রোববার, ২৭ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। একই সময় মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এখনো স্থায়ী ক্যাম্পাস পায়নি। ভাড়া করা ভবনে সীমিত পরিসরে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালানো হলেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত। নেই আবাসিক হল, নেই খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেও এখনও ডিপিপি অনুমোদন দেয়া হয়নি। দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে, অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়া হবে।’

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ার জন্য বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন এবং স্লোগান দেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াতে ইসলামী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দসহ অনেকেই।

01

02

Tags: ,

397
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত