1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

সিরাজগঞ্জসহ উত্তর-পশ্চিমের জেলায় রাতের তাপমাত্রা কমবে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
158

রাত্রিকালীন তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার ফলে সিরাজগঞ্জসহ দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। রাতের তাপমাত্রা কমবে প্রায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড জানিয়েছে, আজ রাত (৯ নভেম্বর) থেকে ১৪-১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর ও জামালপুর জেলার কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

এ সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে দিনের তাপমাত্রা থাকবে তুলনামূলক উষ্ণ—২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান বেশি হওয়ায় ঠান্ডাজনিত রোগ যেমন সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গেছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, রাতে বাইরে বের হলে উষ্ণ পোশাক পরিধান করতে, শিশু ও বৃদ্ধদের যত্ন নিতে। ভোরবেলা ও রাতে ঠান্ডা বাতাস বেশি থাকতে পারে।

সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে শ্বাসকষ্ট ও ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই শীতের প্রভাব আরও বিস্তৃত হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। তাই এখন থেকেই সতর্কতা অবলম্বন করা উচিত।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত