1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

৬ বছরে পা রাখলো সিরাজগঞ্জের পর্যটন সংস্থা স্মার্ট ট্যুরিজম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
378

সিরাজগঞ্জের পর্যটন সংস্থা স্মার্ট ট্যুরিজম প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীতে সারাদিনব্যাপী বিশেষ আনন্দ আয়োজন করা হচ্ছে।

২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলখানা ঘাট হয়ে এ আয়োজনের যাত্রা শুরু হয়েছে।

দিনব্যাপী ইভেন্টে থাকছে—
যমুনায় নৌকাভ্রমণ, যমুনার চরে ঘোরাঘুরি, বিভিন্ন ধরনের খেলাধুলা, নদীতে ডুব সাঁতার, দুপুরের খাবার, ইকোপার্ক ভ্রমণ, রেলসেতু ও যমুনা সেতু দর্শন, আড্ডা-গল্প, র‍্যাফেল ড্র, কেককাটা অনুষ্ঠান ও ফটোসেশনসহ নানা আকর্ষণ। আয়োজকদের মতে, ঘাটে ফেরা হবে সন্ধ্যার মধ্যেই।

আয়োজনে অংশ নিয়েছে নারী-পুরুষ, পরিবার, বন্ধু-ব্যাচেলরসহ নানা শ্রেণি পেশার মানুষ।

স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন জানান, গত ছয় বছরে স্থানীয় পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিতে তাদের নানা উদ্যোগ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, “আমরা চাই তরুণরা নদী, প্রকৃতি ও স্থানীয় পর্যটন সম্পর্কে আরও জানুক। সবাইকে নিয়ে আনন্দময় একটি দিন কাটানোর প্রত্যাশায় এই আয়োজন। মানসম্মত আয়োজনে দেশজুড়ে পর্যটন কার্যক্রমও অব্যাহত থাকবে বছরজুড়ে।”

এ আয়োজনে অংশগ্রহণকারীরা শুধু যমুনার সৌন্দর্য উপভোগই করবেন না, বরং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে ফ্রি ট্যুর ও বিশেষ ছাড়সহ আকর্ষণীয় পুরস্কারও জিতে নিতে পারবেন।

সিরাজগঞ্জ ইনফোর পক্ষ থেকে স্মার্ট ট্যুরিজমকে শুভেচ্ছা ও অভিনন্দন।

01

02

Tags: ,

378
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত