সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা রোভার স্কাউট গ্রুপে সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা রোভার ডেন থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ জুন ২০২৬ তারিখ থেকে প্রতিদিন দুপুর ১১টা থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে।
সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর মো. মহিদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সময়মতো ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, রোভার স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশ, সামাজিক সেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে।
Tags: সিরাজগঞ্জ সরকারি কলেজ, স্কাউট