1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
199

সিরাজগঞ্জ সরকারি কলেজে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প থেকে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে।

রোববার (৭ জুন) সিরাজগঞ্জ সরকারি কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “আবারও উন্মুক্ত হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক, ফিরছে প্রিয় ক্যাম্পাস তার স্বাভাবিক ছন্দে।”

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অধীনে কলেজ প্রাঙ্গণে একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছিল।

দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর সেনা সদস্যরা ক্যাম্পটি প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে কলেজের প্রধান ফটকও পুনরায় খুলে দেওয়া হয়েছে।

কলেজ সংশ্লিষ্টরা আশা করছেন, সেনা ক্যাম্প প্রত্যাহারের ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রম আরও স্বাভাবিকভাবে পরিচালিত হবে এবং ক্যাম্পাস তার আগের প্রাণচাঞ্চল্য ফিরে পাবে।

01

02

Tags: , ,

199
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত