1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

এসএসসি পরীক্ষা উপলক্ষে সিরাজগঞ্জে এক মাস কোচিং সেন্টার বন্ধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
এইচএসসি পরীক্ষা চলাকালীন সিরাজগঞ্জে কোচিং সেন্টার বন্ধে গণবিজ্ঞপ্তি
160

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় এক মাস সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ২১ এপ্রিল থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।

নোটিশে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বা পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে যোগাযোগের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ফোন নম্বর (+৮৮ ০২ ৫৮৮৮৩০৩৫) এবং ইমেইল (dcsirajganj@mopa.gov.bd) উল্লেখ রয়েছে।

এ নির্দেশ বাস্তবায়নের জন্য পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধিরা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে অনুলিপি পাঠানো হয়েছে।কোচিং সেন্টার বন্ধ

01

02

Tags: ,

160
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত