1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

নানা আয়োজনে সিরাজগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলা নতুন বছরের প্রথম প্রহরে উৎসবের রঙে রাঙিয়ে ওঠে পুরো সিরাজগঞ্জ। পহেলা বৈশাখ উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন, আর ধীরে ধীরে তৈরি হয় এক প্রাণবন্ত মিলনমেলা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। এরপরই বের হয় বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা।

লাল-সাদা পোশাকে সেজে ওঠা শিক্ষার্থী, শিক্ষক আর সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন।

শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার কলেজে ফিরে আসে। পথজুড়ে মানুষের ভিড়, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় আর হাসিমুখ—সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আবহ। রঙিন মুখোশ, প্রতীকী পায়রা, হাতি-ঘোড়ার অবয়ব আর লোকজ সাজসজ্জা যেন বাঙালির শিকড়ের কথাই মনে করিয়ে দেয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মহীদুল হাসান, উপাধ্যক্ষ মো. হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক ফেরদৌসী আরা, শিক্ষক জহুরুল ইসলাম বাবু, সহকারী শিক্ষক মো. সাইদুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আরও অনেকে।

একই সময়ে জেলা প্রশাসনের উদ্যোগেও চলে আলাদা আয়োজন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়, যেখানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক গণ প্রতি রায় ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তারা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান, নৃত্য আর লোকজ পরিবেশনায় মেতে ওঠেন শিল্পীরা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত