1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
239

ঢাকার মিরপুর বাস টার্মিনালে সিরাজগঞ্জ রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের সব কাউন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখন থেকে টার্মিনাল থেকেই টিকিট সংগ্রহ ও বাসে ওঠানামার সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস আই এন্টারপ্রাইজ, জেনিন সার্ভিস, সেবা লাইন ও সিরাজগঞ্জ লাইনের কাউন্টার কার্যক্রম মিরপুর বাস টার্মিনালে চালু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে যাত্রীদের ওঠানামা ও টিকিট বিক্রির কার্যক্রম পরিচালিত হবে।

শহরের মিরপুরে ‘মির্জা মোরাদুজ্জামান পৌর বাস টার্মিনাল’ প্রায় দেড় যুগ আগে তৈরি হলেও নানা কারণে এতোদিন চালু হয়নি। বর্তমান বিএনপি সরকার ও বাস মালিক সমিতির সহযোগিতায় গত ৩ জুন থেকে সিরাজগঞ্জ–ঢাকাগামী সকল বাস চলাচল শুরু হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীরা এখন থেকে নির্ধারিত টার্মিনাল থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাসে যাতায়াত করতে পারবেন।

নিরাপদ ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে সকল যাত্রীকে মিরপুর বাস টার্মিনাল ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। এতে যাত্রীসেবা আরও সুশৃঙ্খল হবে এবং যাতায়াতে ভোগান্তি কমার পাশাপাশি শহরের যানজটও কমবে বলে আশা করা হচ্ছে।

সিরাজগঞ্জগামী যাত্রীদের জন্য এ উদ্যোগ পরিবহন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

01

02

Tags: , , , ,

239
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত