1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল

নাজমুল ইসলাম
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
313

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেছেন সিরাজগঞ্জের ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপকে বরণ করে নিতে বুধবার (১০ জুন) শহরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের একটি বর্ণাঢ্য উল্লাস মিছিল। এতে শত শত ফুটবলপ্রেমী অংশ নিয়ে প্রিয় দলের পতাকা, জার্সি ও নানা রঙের সাজসজ্জায় শহরের প্রধান সড়কগুলো মুখর করে তোলেন।

মিছিলটি শহরের এসএস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের পক্ষে স্লোগান দেন এবং বিশ্বকাপকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। হলুদ-সবুজ জার্সি ও ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় পুরো মিছিল। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরাও এতে অংশ নেন।
ব্রাজিল ফ্যানদের মিছিল, সিরাজগঞ্জ
মিছিলটির আয়োজন করেন ব্রাজিল সমর্থক সাদাফ তালুকদার। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। সেই উৎসবকে স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। আমরা চাই বিশ্বকাপ ঘিরে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক।’

মিছিলে অংশ নেওয়া সমর্থকরা জানান, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তারা একত্রিত হয়েছেন। ব্রাজিলের সাফল্য কামনা করে তারা বিশ্বকাপজুড়ে নানা আয়োজনেরও ঘোষণা দেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উল্লাস মিছিল শহরবাসীরও দৃষ্টি কাড়ে। অনেকেই সড়কের পাশে দাঁড়িয়ে মিছিল উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।

মিছিলে অংশ নেওয়া ব্রাজিল সমর্থক রাজু আহসান বলেন, ‘ব্রাজিল সবসময়ই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। এবারও আমরা শিরোপার জোরালো দাবিদার। দলের তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স ও ভারসাম্যপূর্ণ স্কোয়াডের কারণে আমরা আশাবাদী, ব্রাজিল বিশ্বকাপ জিতে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলবে।’

২০২৬ বিশ্বকাপ ১১ জুন শুরু হবে। ব্রাজিল ‘গ্রুপ সি’ থেকে ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এই গ্রুপে অন্য দুটি দল হলো হাইতি ও স্কটল্যান্ড।

01

02

Tags: , , ,

313
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত