1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ

অনলাইন আবেদনে মিলবে সরকারি ভাতা, সিরাজগঞ্জের মানুষেরাও পাবে সুযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
314

সিরাজগঞ্জসহ সারাদেশের মানুষদের জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার জন্য আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময়ে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর (হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিক) জীবনমান উন্নয়ন কর্মসূচির ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাবে।

আবেদন করতে হবে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালে।

আবেদনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। এছাড়া আবেদনকারীর নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর অথবা নিজ নামে ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও দিতে হবে।

প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা আগে অনলাইনে আবেদন করে বর্তমানে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

এছাড়া অন্য কোনো সরকারি নিয়মিত আর্থিক সুবিধা গ্রহণকারী ব্যক্তি এসব ভাতার জন্য বিবেচিত হবেন না বলেও সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিরাজগঞ্জের আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

আবেদন করার লিংক: https://dss.bhata.gov.bd/online-application

01

02

Tags: , , , ,

314
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত