1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’

সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
26

সিরাজগঞ্জের কৃতি সন্তান ও সাইবার সিকিউরিটি ক্লাব জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রেসিডেন্ট মো. মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব দেশের শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পরিচালনা করছে।

সেই উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘Staying Safe Online: Protect Yourself from Cybercrimes’ শীর্ষক এক দিনব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার।

সেমিনারে প্রায় ১৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম, পিপিএম সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি, অনলাইন প্রতারণা, তথ্য সুরক্ষা এবং ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাবের প্রেসিডেন্ট এবং সিরাজগঞ্জের বাসিন্দা মো. মহিবুল হাসান বলেন, শুধু একটি সেমিনার আয়োজনই নয়, বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩০০টিরও বেশি কলেজে ধারাবাহিকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সাইবার নিরাপত্তার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে ক্লাবটি। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও সচেতন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।

সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণদের দক্ষ ও সচেতন করে তুলতে সিরাজগঞ্জের সন্তান মহিবুল হাসানের এই উদ্যোগ ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে।

01

02

Tags: ,

26
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত