1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবারও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
347

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আবারও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ। অবরোধে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা।

আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সকালে ঢাকা-পাবনা মহাসড়কে জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড থেকে দিলরুবা বাসষ্ট্যান্ড পর্যন্ত অবরোধ কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোন আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না।

এসময় অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, একনেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন ও কাজ শুরুর দাবিতে ২৭ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত