সিরাজগঞ্জে এসএসসিতে পাসের হার ৫৮ শতাংশ, এগিয়ে মেয়েরা
স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট সময়
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে এসএসসিতে পাসের হার ৫৮ শতাংশ, এগিয়ে মেয়েরা
সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৮ হাজার ২৬৮ জন, যা শতকরা হিসাবে ৫৮ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে ছেলে ৮ হাজার ৮১৬ জন এবং ৯ হাজার ৪৫২ জন মেয়ে। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৯১ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। জেলায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বছর জেলায় মোট ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে মোট ১৮ হাজার ২৬৮ জন উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৬ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সংখ্যার দিক থেকেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ছেলেদের মধ্যে ৮ হাজার ৮১৬ জন ও মেয়েদের মধ্যে ৯ হাজার ৪৫২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের সংখ্যায় মেয়েরা ছেলেদের চেয়ে ৬৩৬ জন বেশি। একই সঙ্গে পাসের হারেও মেয়েদের এগিয়ে থাকার ব্যবধান ১১ দশমিক ৮৫ শতাংশ। যদিও জেলায় মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অংশগ্রহণও বেশি ছিল। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলার সিরাজগঞ্জ সদর উপজেলায় সাতটি, বেলকুচিতে চারটি, কামারখন্দে দু’টি, চৌহালীতে চারটি, কাজিপুরে ছয়টি, রায়গঞ্জে সাতটি, শাহজাদপুরে আটটি, তাড়াশে তিনটি এবং উল্লাপাড়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
437
সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৮ হাজার ২৬৮ জন, যা শতকরা হিসাবে ৫৮ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে ছেলে ৮ হাজার ৮১৬ জন এবং ৯ হাজার ৪৫২ জন মেয়ে। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৯১ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। জেলায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বছর জেলায় মোট ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে মোট ১৮ হাজার ২৬৮ জন উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৬ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সংখ্যার দিক থেকেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ছেলেদের মধ্যে ৮ হাজার ৮১৬ জন ও মেয়েদের মধ্যে ৯ হাজার ৪৫২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের সংখ্যায় মেয়েরা ছেলেদের চেয়ে ৬৩৬ জন বেশি। একই সঙ্গে পাসের হারেও মেয়েদের এগিয়ে থাকার ব্যবধান ১১ দশমিক ৮৫ শতাংশ। যদিও জেলায় মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অংশগ্রহণও বেশি ছিল।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলার সিরাজগঞ্জ সদর উপজেলায় সাতটি, বেলকুচিতে চারটি, কামারখন্দে দু’টি, চৌহালীতে চারটি, কাজিপুরে ছয়টি, রায়গঞ্জে সাতটি, শাহজাদপুরে আটটি, তাড়াশে তিনটি এবং উল্লাপাড়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।