1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ

সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ
464

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেটের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ভার্চুয়ালি শপথ পাঠের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুর্শীদের নেতৃত্বে আট দফা শপথ পাঠের পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পরে ২০২৫-২৬ অর্থবছরের “ভালনারেবল উইমেন বেনিফিট” (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ছয়জন উপকারভোগী নারীর হাতে কার্ড হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।

শেষে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে স্থানীয় বাউল শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

01

02

Tags: ,

464
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত