1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
235

শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা শাহজাদপুরে ক্রমবর্ধমান যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ, ওভারব্রিজ নির্মাণ, রেললাইন স্থাপন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, মুক্তমঞ্চ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কমরেড আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, খন্দকার রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, এ এ শহীদুল্লাহ বাবলু, সাংবাদিক সাগর বসাক, কোরবান আলী লাভলু, আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান খান এবং কমরেড ছানোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শাহজাদপুরের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় শাহজাদপুরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

01

02

Tags:

235
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত