1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

তাড়াশে ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা |

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
তাড়াশে ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা
469

তাড়াশে ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এই লাঠি খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাঠির আঘাত থেকে বাঁচতে ঢাল দিয়ে বারবার প্রতিহত করছেন প্রতিপক্ষের আক্রমণ। আর সুযোগ মতো গায়ে লাগাতে পারলেই যোগ হচ্ছে পয়েন্ট।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের গৌরীপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন তরুণদের সংগঠন ‌‘বিটপী’।

ঐতিহ্যবাহী এ খেলা দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ বয়সের হাজারো দর্শক। সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলা আয়োজন যেন অব্যাহত থাকে। যেন নতুন প্রজন্ম লাঠিবাড়ি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে।

ঘরগ্রামের লাঠিয়াল আবু বক্কার বলেন, বাপ দাদাকে দেখেছি এই খেলা খেলতে, তাই খেলা শিখেছি। এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই। তাই তরুণদের ডাকে সাড়া দিয়ে খেলতে আসছি।

গৌরীপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা আবুল হোসেন বলেন, দীর্ঘদিন পর লাঠিবাড়ি খেলা দেখলাম। আমরা চাই বর্তমান সময়ের ছেলেরা এই ঐতিহ্য ধরে রাখুক।

লাঠিবাড়ি খেলার সঞ্চালক ব্যাংক কর্মকর্তা আলহাজ উদ্দিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে গেছে। তাই গ্রামের তরুণরা এই খেলার আয়োজন করেছিল। আমরা চাই প্রতি বছর এই খেলাটির আয়োজন করা হোক।

অন্যদিকে আয়োজকরা বলছেন, তারাও চেষ্টা করবেন প্রতি বছর এমন আয়োজন করার।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত